কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম : বারি বেড প্লান্টার
বিস্তারিত বিবরণ :
আমাদের দেশে গম, ভুট্টা, মরিচ, সবজিসহ বিভিন্ন প্রকার ফসল বীজ-ফারো বা বেড-নালা তৈরি করে আবাদ করা হয়। বেড পদ্ধতিতে ফসল উৎপাদন করলে ফসলের আন্ত:পরিচর্যা সহজ হয়। স্বল্প পানিতে, অল্প সময়ে বেশি পরিমাণ জমিতে সেচ প্রদান করা যায় এবং একইসাথে অতিবৃষ্টিতে জলাবদ্ধতার হাত থেকে ফসল রক্ষা পায়। বেড শেপারের পরিবর্তনশীল অংশ বিন্যস্ত করে সর্বোচ্চ ৬০ সেমি কার্যকরী প্রস্থ ও ১৫ সেমি উচ্চতার বেড তৈরী করা যায়।
বৈশিষ্ট্যসমূহ :
১। বেডে ফসল ফলালে উৎপাদন খরচ কমে, মাটির স্বাস্থ্য ভাল থাকে ও দুষণমুক্ত পরিবেশ পাওয়া যায়।
২। এ যন্ত্রের দ্বারা এক চাষে বেড তৈরি, সার প্রয়োগ ও বীজ বপনের কাজ একই সঙ্গে করা যায়।
৩। বেড প্লান্টার দ্বারা গম, ভুট্টা, আলু, মুগ, তিলসহ বিভিন্ন প্রকার সবজি বীজ সফলভাবে বপন করা সম্ভব।
৪। স্থায়ী বেডেও বীজ বপন করা যায়।
৫। বেডে ফসলের অবশিষ্টাংশ রেখেই বিনা চাষে বীজ বপন করা যায়।
৬। স্থায়ী বেডে কেঁচো বাস করে বিধায় জমির উর্বরতা বাড়ে।
৭। স্থায়ী বেডে কয়েক বছর চাষ করলে জমিতে জৈব সারের পরিমাণ বাড়ে।
৮। বেডে ফসল করলে ইঁদুরের উৎপাত কমে।
৯। বেডে ফসল করলে সেচ খরচ ও সময় ২৫% কমে।
১০। যন্ত্রটি প্রতি ঘন্টায় ০.১ হেক্টর (২৪ শতাংশ/ঘন্টা) জমিতে বেড তৈরি করতে পারে।
১১।যন্ত্রটির বাজার মূল্য ৬৫,০০০ টাকা (পাওয়ার টিলার ছাড়া)।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।