Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি আম পাড়া যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
বাংলাদেশে আমপাড়ার জন্য সাধারণত গোলাকৃতির বাশের ঝুড়ি ব্যবহৃত হয়। যাতে একটি পোলে পাট অথবা নাইলনের তৈরি জাল ব্যবহৃত হয়। ঝুড়িটি একটি বাশের উপরে লাগানো থাকে। এই পদ্ধতিতে আম বোটার শেষ প্রান্তে ছিড়ে যায় যার ফলে আম বোটা পঁচা রোগে আক্রান্ত হয়। এর ফলে আমের জীবনকাল এবং বাজার দর উভয়ই কমে যায়। বোঁটাসহ আম পাড়লে আমের পচন কম হয় এবং সংরক্ষণকালও বৃদ্ধি পায়। আম রপ্তানিকারক দেশে যন্ত্রের সাহায্যে বোঁটাসহ আম পাড়া হয় বলে বোঁটা পচা রোগ হয় না। তাই বোঁটাসহ আম পাড়ার জন্য বারি আম পাড়া যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।
বৈশিষ্ট্যসমুহঃ
১।এ যন্ত্র দিয়ে বোঁটাসহ আম পাড়া যায়
২। প্রচলিত আম পাড়া কোটার চেয়ে দ্রুত আম পাড়া যায়
৩।যে কোন মহিলা/পুরুষ এটি সহজে ব্যবহার করতে পারেন .
৪।এ যন্ত্র দিয়ে বোঁটাসহ আম পাড়লে বোঁটাপচা রোগ ও ক্ষত রোগ অনেকাংশে হ্রাস হয়
৫।ভি আকৃতির কাঁচি জিআই রিঙের একপাশে ওয়েল্ডিং করে লাগানো থাকে
৬। রিঙের অন্য প্রান্তে জিপি শিটের তৈরি ক্লাম্প লাগানো থাকে যার মাঝে প্রয়োজনমত চিকন বাঁশ লাগানো হয়
৭।গাছের নীচ থেকে পাড়ার জন্য আম পাড়া যন্ত্রটিকে ৪৫ডিগ্রি কোণে আনত বাঁশ এর সাথে লাগিয়ে আম পাড়তে হবে
৮। মূল্য : ১৫০০ টাকা (বাঁশ ছাড়া)

বারি আম পাড়া যন্ত্র

বারি আম পাড়া যন্ত্র


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back