Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :আন্ত-ফসল হিসেবে বারি বেগুন-১২ এর সাথে মুড়ি কাটা পেঁয়াজ চাষ

বিস্তারিত বিবরণ : 
স্বাদ, বিশাল আকার-আকৃতি এবং ফলনের জন্য বারি বেগুন-12 বাংলাদেশে একটি অত্যন্ত জনপ্রিয় সবজি। এ জাতটি রোপনের উপযুক্ত সময় আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত। বারি বেগন-12 মার্চ মাস পযর্ন্ত সংগ্রহ করা যায়। বাংলাদেশে সাধারণত তিনটি পদ্ধতিতে পেঁয়াজ চাষ করা হয়ে থাকে যথা ক) চারা রোপণ পদ্ধতি, খ) সরাসরি বীজ বপন পদ্ধতি গ) সেট/গুটি (set, ছোট কন্দ) থেকে পেঁয়াজ উৎপাদন পদ্ধতি। সেট থেকে উৎপাদিত পেঁয়াজকেই মুড়িকাটা পেঁয়াজ বলা হয়। বাংলাদেশে বাৎসরিক উৎপাদিত মোট পেঁয়াজের প্রায় 25-30% মুড়িকাটা পেঁয়াজ। পূর্ববর্তী রবি মৌসুমে খুব ঘন করে বীজ (প্রতি বর্গ মিটারে 4-6 গ্রাম) বপন করে সেট উৎপাদন করা হয়। প্রতিটি সেটের ওজন 4-6 গ্রাম। ‍মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে সেপ্টেম্বর-অক্টোবর মাসে সেট রোপণ করা হয়। মুড়িকাটা পেঁয়াজ ডিসেম্বর-জানুয়ারী মাসে সংগ্রহ করা হয়। এ পেঁয়াজ হালি পেঁয়াজের তুলনায় (চারা রোপণ পদ্ধতি) প্রায় 25-30 দিন পূর্বে সংগ্রহ করা যায়। যা বাজারে আগাম বিক্রয়ের মাধ্যমে কৃষক অধিক লাভবান হয়। সারি থেকে সারির দূরত্ব 100 সে.মি এবং গাছ থেকে গাছের দূরত্ব 75 সেমি. দূরত্ব বজায় রেখে বারি বেগুন-12 রোপণ করা হয়। দুই সারি বেগুনের মাঝে পেঁয়াজের রোপণ দূরত্ব 10 সে.মি. (সারি-সারি) × 15 সে.মি. (গাছ-গাছ) বজায় রেখে 07 (সাত) টি সারিতে পেঁয়াজের আন্ত:ফসল করা হয়। বেগুনের ফলন ঠিক রেখে এ প্রযুক্তিতে আন্ত: ফসল করার কারণে উৎপাদনশীলতা বেড়ে যায়। এ পদ্ধতিতে সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষক অর্থনৈতিক ভাবে লাভবান হয়।
বৈশিষ্ট্য সমূহ:
১. বারি বেগুন-১২ এর চারা জমিতে সেম্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে রোপন করতে হবে।
২. ৪-৬ গ্রাম ওজনের পেঁয়াজের গুটি বেগুনের দুই সারির মধ্য দিয়ে রোপন করতে হবে।
৩. সারি থেকে সারির দূরত্ব 100 সে.মি এবং গাছ থেকে গাছের দূরত্ব 75 সেমি. দূরত্ব বজায় রেখে বারি বেগুন-12 রোপণ করা হয়। দুই সারি বেগুনের মাঝে পেঁয়াজের রোপণ দূরত্ব 10 সে.মি. (সারি-সারি) × 15 সে.মি. (গাছ-গাছ) বজায় রেখে 07 (সাত) টি সারিতে পেঁয়াজের আন্ত:ফসল করা যায়।
৪. এ পদ্ধতিতে পেঁয়াজ ডিসেম্বর-জানুয়ারী মাসে পরিপক্ক হয় যা হালি পেঁয়াজের তুলনায় (চারা রোপণ পদ্ধতি) প্রায় 25-30 দিন পূর্বে সংগ্রহ করা যায় কিন্তু বেগুনের ফলন মার্চ মাস পর্যন্ত পাওয়া যায়।
৫. এই আন্ত-ফসল চাষাবাদ প্রযুক্তিতে প্রায় ৩৩- ৩৫ টন/ হেক্টর বেগুন এবং ১২-১৫ টন/হেক্টর মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন করা সম্ভব।


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back