Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি টমেটো সিড সেপারেটর কাম পাল্পার

বিস্তারিত বিবরণ : 
টমেটো বাংলাদেশের পুষ্টিকর ও চাহিদাসম্পন্ন সবজি ফসল যার প্রায় ৫০ টি উচ্চফলনশীল হাইব্রিড জাত সারাবছর উৎপাদিত হয়। দেশে টমেটোর জনপ্রিয়তা থাকা সত্ত্বেও পাকা টমেটোর বীজ সংগ্রহের কোন যান্ত্রিক ব্যবস্থাপনা নেই। প্রচলিত পদ্ধতিতে টমেটো কেটে পানিতে ডুবিয়ে হাতের মাধ্যমে বীজ আলাদা করা হয়। এ বীজ ঘষে ছেঁকে কাপড়ের পুটলিতে চিপে বারবার ধুয়ে ছড়ানো পাত্রে মেলে দিতে হয়। শ্রমিকবহুল ও সময়সাপেক্ষ এ প্রক্রিয়ার বিপরীতে স্বল্প সময়ে বীজ সংগ্রহ ও টমেটোর মাংসল অংশের অপচয় রোধ করার উদ্দেশ্যে ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বারি টমেটো সিড সেপারেটর কাম পাল্পার যন্ত্র উদ্ভাবন করা হয়েছে যা টমেটোর প্রায় ৯৭ শতাংশ বীজ সংগ্রহ করে। এ যন্ত্রে বীজ বের করার পরে টমেটোর মাংসল অংশ পুনব্যবহৃত করার উদ্দেশ্যে পাল্পিং করা হয়। এ পাল্প বিভিন্ন তরকারি, সালাদ, স্যুপ, চাটনি, আচার, জুস, কেচাপ, স্স ইত্যাদিতে ব্যবহারের মাধ্যমে কৃষকের বাড়তি আয়ের সংস্থান করে।
আকার : লম্বা: ৮৮৯ মিমি; চওড়া: ১০৯৩ মিমি; উচ্চতা: ১৩৯৭ মিমি
তৈরির উপাদান : এম এস প্লেন শিট, ফাইবার শ্যাফট, সিন্থেটিক রাবার, , এস এস ব্লেড ইত্যাদি
কার্যকরী অংশ : হপার, রোলার, প্রেসিং প্লেট, পাল্পিং ড্রাম, ব্লেড, গেট ভালভ, বীজ সংগ্রাহক ইত্যাদি
মোটরের ক্ষমতা : ০.৩৮ কিলোওয়াট
কার্যক্ষমতা : বীজ আলাদা করার হার- জাতভেদে ১১৫-২০৭ কেজি/ঘন্টা
সিড লস : ৩%
পাল্পিং ক্যাপাসিটি : ৬৫-৭৫ কেজি/ঘন্টা
পাল্পিং লস : ৩%
মূল্যঃ : ৬৫০০০ টাকা (স্টেইনলেস স্টিল)
বৈশিষ্ট্যসমূহ :
• এটি পাকা টমেটো থেকে বীজ আলাদা করার একটি যন্ত্র
• যন্ত্রটি বীজ আলাদা করার পরে টমেটোর বাকি অংশ পাল্পিং করতে পারে অর্থাৎ সংগ্রহোত্তর অপচয় রোধ করে
• এটি স্থানীয় কারখানায় সহজপ্রাপ্য মালামাল দ্বারা তৈরি করা সম্ভব
• যন্ত্রটি ০.৩৮ কিলোওয়াট ইলেক্ট্রিক মোটর চালিত
• যন্ত্রটি পরিচালনার জন্য ২ জন লোক প্রয়োজন


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back