Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :কালোজিরার উৎপাদন বৃদ্ধিতে সালফার, বোরন এবং জিংক সারের উপরি প্রয়োগ পদ্ধতি

বিস্তারিত বিবরণ : 

বিস্তারিত বিবরণ : কালোজিরা উৎপাদনে সাধারনত শেষ চাষের সময় সকল ধরনের সার মাটির সংগে মিশিয়ে দেয়া হয়। যা গাছ খুব ধীরে গ্রহন করে এবং অনেক সময় ঠিকভাবে গ্রহন করতেও পারে না। তরল আকারে সার প্রয়োগ করলে গাছ খুব দ্রুত পুষ্টি উপাদান গ্রহন করতে পারে এবং ফলনও ভালো পাওয়া যায়। সালফার বোরন এবং জিংক এই পুষ্টি উপাদন গুলো হেক্টরে ২০০ পিপিএম স্প্রে করলে গাছের বৃদ্ধি, ফুল ও বীজ উৎপাদন এবং তেল তৈরিতে সাহায্য করে। যা থেকে কৃষক অল্প পরিমানে প্রয়োজনীয় সার প্রয়োগ করে বেশি ফলন পেতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে।
প্রযুক্তির বৈশিষ্ট্য :
• কালোজিরার (বারি কালোজিরা-১) বীজ নভেম্বর মাসে জমিতে বপন করতে হবে।
• সারি থেকে সারি ২০ সে.মি. এবং গাছ থেকে গাছের দূরত্ব ১০ সে. মি. রেখে বীজ বপন করতে হবে।
• সাধারনত দুই ধাপে সালফার, বোরন এবং জিংক সার তরল আকারে স্প্রে করতে হবে: গাছের ৪০ দিন বয়সে এবং গাছের ৬০ দিন বয়সে।
• সালফার, বোরন এবং জিংক সার ২০০ পিপিএম/ হেক্টরে এই ডোজে স্প্রে করতে হবে।
• এই প্রযুক্তি ব্যবহারে হেক্টর প্রতি প্রায় ১২০০ কেজি ফলন পাওয়া যায়।

কালোজিরার উৎপাদন বৃদ্ধিতে সালফার, বোরন এবং জিংক সারের উপরি প্রয়োগ পদ্ধতি


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back