Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :সরগম উৎপাদনে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা

বিস্তারিত বিবরণ : 
উৎপাদন প্রযুক্তি
বিষয়: বিবরণ
ফসল:সরগম
মাটি:বেলে দোআঁশ মাটি জোয়ার চাষের জন্য সবচেয়ে উপযোগী। অধিক বালুযুক্ত জমিতে জোয়ার ভালো হয় না। জোয়ার ভুট্টার তুলনায় অধিক জলাবদ্ধতা সহ্য করতে পারে। পিএইচ ৫.৫ থেকে ৮.৫ পর্যন্ত মাটিতে ফসল ভালো জন্মায় অর্থাৎ এটি লবণাক্ততা এবং ক্ষারত্ব সহ্য করতে পারে।
জাত:বারি সরগম-১
বপন/রোপন সময়:নভেম্বর মাসের শুরু থেকে নভেম্বরে শেষ পর্যন্ত সময়কাল (কার্তিক মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি) পর্যন্ত বীজ বপন করা যায়।
বপন/রোপন দুরত্ব:৬০ সেমি × ১০ সেমি
বপন/রোপন পদ্ধতি :সারিতে বীজ বপন করা যায়। সারিতে বপনের জন্য জমি তৈরীর পর ৬০ সে. মি. দূরে দূরে সারিতে এবং ৪-৫ সে. মি. গভীরে বীজ বপন করাতে হবে।
সারের পরিমান (কেজি/হেক্টর):ইউরিয়া: ২৬০, টিএসপি: ১০০, এমওপি: ১২০ এবং গোবর সার: ৩০০০
সার প্রয়োগ পদ্ধতি:শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর, টিএসপি, এমওপি, এবং অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া সার দুই কিস্তিতে বীজ বপনের ২০ দিন পর ১ম কিস্তি এবং ৪০ দিন পর দ্বিতীয় কিস্তি প্রয়োগ করতে হবে।
সেচ:রবি মৌসুমে সেচ ছাড়া ভাল ফলন পাওয়া যায় না। বীজ গজানো, চারা প্রতিষ্ঠিত হওয়া, সার প্রয়োগের সময়, জোয়ারের দানা পুষ্ট হওয়ার সময় সেচ প্রয়োগ করতে হবে।
ফসল সংগ্রহ:সরগমের দানায় গোড়ায় কালো দাগ দেখা গেলে বুঝতে হবে জোয়ারের দানা পরিপক্ক হয়েছে। এছাড়া দু’একটি বীজ দাঁতে কাটার সময় ‘কট’ করে শব্দ হলে বুঝতে হবে ফসল কাটার উপযুক্ত সময় হয়েছে। ফসল কাটার পর রোদে ভালভাবে শুকানোর পর লাঠি দিয়ে পিটিয়ে দানা ছাড়াতে হবে। ছাড়ানো দানা ভালভাবে ঝেড়ে পুনরায় রোদে শুকিয়ে ঠান্ডা করে মাটি বা টিনের পাত্রে মুখ বন্ধ করে রাখতে হবে।
ফলন (টন/হেক্টর):৩.৮ টন
আয় ব্যয় :
আগাছা ব্যবস্থাপনা পদ্ধতি মোট আয় (টাকা/হেক্টর) মোট ব্যয় (টাকা/হেক্টর) নীট মুনাফা (টাকা/হেক্টর) আয়-ব্যয় অনুপাত
বীজ বপনের ২৫ এবং ৪০ দিন পর দুবার নিড়ানী দিয়ে আগাছা তুলে ফেলা। ১১০৯০০ ৬২৭৩০ ৪৮১৭০ ১.৭৭
বীজ বপনের ৪ দিন পর আট্রাজিন গ্রুপের আগাছানাশক ২ লি./হেক্টর হারে একবার প্রয়োগ +বীজ বপনের ২৫- ৩০ দিন পর নিড়ানি দিয়ে আগাছা তুলে ফেলা। ১১৬৫৫০ ৫৪৩৮৩০ ৬২১৭০ ২.১৪
বীজ বপনের ৪ দিন পর পেন্ডিমিথিলিন গ্রুপের আগাছানাশক ৩ লি./হেক্টর হারে একবার প্রয়োগ +বীজ বপনের ২৫- ৩০ দিন পর নিড়ানি দিয়ে আগাছা তুলে ফেলা ১১৩৪০০ ৫৪৩৭০ ৫৯০৩০ ২.০৯
আগাছা ব্যবস্থাপনা করা হয়নি। ) ৪৭৩৪০ ৪৬৭৮০ ৫৬০ ১.০১



প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back