কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :জাওনের মানসম্পন্ন বীজ উৎপাদনের জন্য ফসল তোলার উপযুক্ত সময় নিরুপন
বিস্তারিত বিবরণ :
বিস্তারিত বিবরণ : জাওন একটি ওষধী গুন সম্পন্ন মসলা ফসল এটি পেটের যেকোন সমস্যা সমাধানের জন্য খুবই কার্যকরী। জাওন বাংলাদেশে রবি মৌসুমে চাষ হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত পারিবারিক চাহিদা মেটানোর জন্য জাওন চাষ করা হয়। গাছ যখন ধুসর বাদামি রং এর হয় তখন জাওন গাছ জমি থেকে তুলে আনা হয়। অনেকে ফল ঠিকভাবে পরিপক্ক হওয়ার আগে ফসল তুলে নিয়ে আসে, যার ফলে জাওনের বীজের উপকারী গুন নষ্ট হয়ে যায়। ফসল বেশি পরিপক্ক হলে বীজের রং আকার এবং সুগন্ধি নষ্ট হয়ে যায়। এজন্য জাওনের চারা গজানোর 12৭-1৩৪ দিনের মধ্যে গাছ তুললে মানসম্পন্ন বীজ উৎপাদন করা সম্ভব।
প্রযুক্তির বৈশিষ্ট্য :
• জাওনের বীজ নভেম্বর মাসে বপন করতে হবে।
• সারি থেকে সারি 40 সেমি. এবং গাছ থেকে গাছের দূরত্ব 10 সেমি. বজায় রাখতে হবে।
• গাছের রং হালকা বাদামী হলে এবং গাছের বয়স 127-13৪ দিন হলে গাছ পুস্পমঞ্জুরী বীজসহ তুলে ফেলতে হবে।
• এই প্রযুক্তিতে জাওনের বীজ বড় হয় বীজের রং সুন্দর হয় এবং বীজের গুনগতমান (সুগন্ধ, স্বাদ, ঔষধী গুন) ভালো থাকে।
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।