কৃষি প্রযুক্তি ভাণ্ডার
প্রযুক্তির বিবরণ
প্রযুক্তির নাম :বারি কফি গ্রাইন্ডার
বিস্তারিত বিবরণ :
বাংলাদেশে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এ প্রায় ২০০০ হেক্টর জমিতে বর্তমানে কফি চাষ হচ্ছে। উৎপাদিত কফির সঠিক প্রক্রিয়াজাতকরণ লাভজনক ফসলটির চাষাবাদের অন্তরায়। কফি প্রক্রিয়াজাতকরণ জটিল ও যন্ত্রপাতি নির্ভর, যেখানে আধুনিক যন্ত্রের প্রয়োজন পড়ে যা ব্যয়বহুল এবং সহজলভ্য নয়। প্রক্রিয়ার প্রথম ধাপ হলো কফির খোসা ছাড়ানো এবং শেষ ধাপ হলো ভাজা কফি গুঁড়া করা। এই কাজটি শ্রমসাপেক্ষ এবং প্রচলিত প্রক্রিয়ায় গুণগতমান কমিয়ে দেয়। বারি কফি গ্রাইন্ডার যন্ত্র উদ্ভাবনের মাধ্যমে ভাজা কফি দ্রুত ও সহজে গুঁড়া করা সম্ভব হয়েছে, যা গুণগতমান বজায় রাখে।
বৈশিষ্ট্যসমূহ:
১। স্থানীয়ভাবে প্রাপ্ত লৌহ সামগ্রী দিয়ে তৈরি করা যায়
২। এ যন্ত্রটি চালানোর জন্য অল্প জায়গার প্রয়োজন হয়
৩। মাত্র ০.৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর দিয়ে চালানো হয়
৪। এ যন্ত্র ব্যবহারের ফলে উৎপাদন সময় ও খরচ কম লাগে
৫। এটি নিয়ন্ত্রণযোগ্য হওয়ায় এটি দিয়ে যে কোন কাঙ্ক্ষিত ধরণের কফি গুঁড়ো করা যায়
৬। একজন মানুষ অতি সহজেই এ যন্ত্র চালাতে পারে
৭। কার্যক্ষমতা : ১১.৫ কেজি/ঘন্টা
৮। মূল্য : ৮০,০০০.০০ টাকা (এস এস ,মোটরসহ)
বারি কফি গ্রাইন্ডার
প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।