Back  
Print This Document

প্রযুক্তির বিবরণ

প্রযুক্তির নাম :বারি কাঁচা কাঁঠাল ছিলানোর যন্ত্র

বিস্তারিত বিবরণ : 
কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এটি একটি গ্রীষ্মকালীন ফল। এর বিরাটাকার আকৃতি, রসালো কোষ ও চমৎকার স্বাদ-গন্ধের জন্য ফলটি খুবই জনপ্রিয়। কাঁঠালে বিদ্যমান নানা ভিটামিন ও মিনারেলস বা খনিজ পদার্থ স্বাস্থ্যের নানারকম উপকার সাধন করে। অনেকে পাকা কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না। তাছাড়া বর্তমান প্রজন্ম পাকা কাঁঠাল পছন্দ করে না। কাঁচা কাঠাল সবজি হিসেবে খাওয়া যায়। কাঁচা কাঁঠাল এঁচোড় নামেও পরিচিত। এই এঁচোড় দিয়ে তৈরি করা যায় উপাদেয় অনেক খাবার যেমন, আচার, চাটনি, মোরব্বা, চিপস ইত্যাদি তৈরি করা যায়। কিন্তু কাঁচা কাঁঠালে আঠা বেশী থাকায় এটি ছিলানো একটি কষ্টসাধ্য কাজ। কাঁচা কাঁঠাল সহজে ও দ্রুত ছিলানোর জন্য বারি কাঁচা কাঁঠাল ছিলানো যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।
বৈশিষ্ট্যসমূহ:
১। যন্ত্রটি দিয়ে ৩-১০ মিমি কাঁচা কাঠালের ছাল ছিলানো যায়
২। যন্ত্রটি চালানোর জন্য একজন লোকই যথেষ্ট
৩। কাঁচা কাঠাল ছাড়াও মিষ্টি কুমড়া, কাঁচা পেঁপে, চালকুমড়া ও অন্যান্য সবজি ছিলানোর কাজেও ব্যবহার করা যায়
৪। মাত্র ০.৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মটর দিয়ে যন্ত্রটি চালানো যায়
৫। ৯০% শ্রমিক ও ৮০% খরচ সাশ্রয় করে ।
৬। কার্যক্ষমতাঃ প্রতি ঘন্টায় ৩০-৩৫ টি
৭। খরচঃ প্রতিটি মাঝারি আকারের কাঁচা কাঠাল ছিলানোর খরচ মাইল্ড স্টীলের মডেলে ২.৪০ টাকা ও স্টেইনলেস স্টীলের মডেলে ৩.৭০ টাকা
৮। মূল্য: ৭৫,০০০.০০ টাকা (মাইল্ড স্টীলের) ও ১,০০,০০০.০০ টাকা (স্টেইনলেস স্টীলের)

বারি কাঁচা কাঁঠাল ছিলানোর যন্ত্র


প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন।
 
Back